ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের মূল যে সমস্যাগুলো হয়েছে, সেগুলো উদ্বেগজনক।
খালেদা জিয়ার হার্টের সমস্যা আছে এবং কিডনির সমস্যা আছে। এটা নিয়ে চিকিৎসকেরা বেশ উদ্বিগ্ন আছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা মনে করছেন, বাংলাদেশে যে হাসপাতাল, সেন্টারগুলো আছে, এগুলো যথেষ্ট নয় বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার জন্য।
খালেদা জিয়ার যে বয়স, অসুখ, সেই বিবেচনায় তাঁর আরও উন্নত সেন্টারে যাওয়া দরকার এবং জরুরি।’
খালেদা জিয়া গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। কোভিড পরবর্তী জটিলতা নিয়ে খালেদা জিয়া ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
শ্বাসকষ্ট অনুভব করায় গত ৩ মে থাঁকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। গত ৪ জুন থেকে আবার তিনি হাসপাতালে কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

