“দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা”


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম লন্ডন প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ :: বিশ্বনাথ উপজেলার ৫নংদৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা গত ২৫ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার ইস্ট লন্ডনের মনসুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।

ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুস শহীদ।

সভায় উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরু,কোষাধ্যক্ষ কদর উদ্দিন,সহ কোষাধ্যক্ষ হাজি জাহির আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ,কার্যকরী কমিটির সদস্য হাজি খলিল উদ্দিন,হানিফ আহমদ খান ও জিয়াউল হক জিয়া।

সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এর মধ্যে ইউনিয়নের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টান থেকে নির্বাচিত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চতুর্থ ভিত্তি প্রদান অনুষ্টান মার্চ মাসের মধ্যেই আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন,সংবিধান হালনাগাদ ও বার্ষিক সাধারণ সভার বিষয়ে ব্যাপক আলোচনার পর উক্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ১৩ই এপ্রিল রোজ সোমবার কার্যকরী কমিটির পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়।

পরিশেষে উপস্থিত সদস্যবৃন্দ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত দৌলতপুর ইউনিয়নের প্রবাসীবৃন্দকে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি হওয়ার জন্য আহবান জানান।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *