প্রবাস বার্তা সিলেট প্রতিনিধি মনোয়ার জাহান চৌধুরীঃ ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার দাবিতে সিলেটে মানববন্ধন। ধর্ষণের সর্বচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা, নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন প্রণয়নের দাবিতে সোমবার সিলেট মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করে তরুণ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন পিজিএস।


মানব্বন্ধনে বক্তব্য রাখেন, পজিটিব জেনারেশন অব সোসাইটি বাংলাদেশের সমন্বয়ক ঝর্না চৌধুরী, সিলেট বিভাগীয় প্রধান মইনুল হোসেন, পিজিএস’র গভর্নিংবডির সদস্য রায়হান আহমেদ সহ অন্যান্যরা।
