প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেট সরকারি বিএড কলেজর সহযোগী অধ্যাপক ডক্টর দিদার আহমেদ চৌধুরীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ৮’শ পাউন্ড, নগদ টাকা এবং ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
রবিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে নগরীর পশ্চিম পীরমহল্লা আবাসিক এলাকার ৯৬/বি নম্বর বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
অধ্যাপক ডক্টর দিদার আহমেদ চৌধুরীর বলেন, রাত ৮টার দিকে বাসা তালা দিয়ে আমরা সবাই আমার এক বন্ধুর বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে যাই। এই সুযোগে সঙ্ঘবদ্ধ ডাকাত দল বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকে আলমারিতে থাকা ৮’শ পাউন্ড (৯০ হাজার টাকা) ২৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
পরে বাড়ির মালিক দিদার আহমেদ চৌধুরী বিষয়টি এসএমপির বিমানবন্দর থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে বিমানবন্দর থানার সাব ইন্সপেক্টর (এসআই) রিপন পুরকায়স্থ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
বিমানবন্দর থানার সাব ইন্সপেক্টর (এসআই) রিপন পুরকায়স্থ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে।
