নরেন্দ্র মোদির দালালরা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়: নুর


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহ সভাপতি নূর বলেন নরেন্দ্র মোদির দালালরা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়।

তিনি বলেন, ‘মোদির দালালরা কি এ দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে? যারা এ দেশে থেকেও মোদি তথা ভারতের নগ্ন দালালি করেন, বাংলাদেশকে কি আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাতে চান?

তবে এ দেশের জনগণের কথা শুনে রাখুন– এ দেশের জনগণ পিন্ডি থেকে মুক্ত হয়েছে দিল্লির গোলামি করার জন্য নয়।’

ভিপি নুর আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আগ্রাসী অপশক্তির বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চলবে। দেশপ্রেমিক নাগরিকদের এ লড়াইয়ে অংশগ্রহণের আমন্ত্রণ।’

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *