জীবনের সবচেয়ে বড় ঝুঁকি
মৃত্যু ভয়
দ্রুত বদলে যাচ্ছে এবং যাবে
বিশ্ব আর মানুষের জীবন ব্যবস্থা
জীবনকে মহিমান্বিত করতে মানুষ
নিয়ত করছে কত চেষ্টা
শুধু অসম্ভব বলে মৃত্যুকে করতে পারেনি জয়!

চিন্তা চেতনায় পরিবর্তন ঘটাতে
পুরনো ধ্যানজ্ঞানে যদি লাগে যুক্তির আঘাত
জ্ঞানের সীমাবদ্ধতায় কখনও তাতে বাঁধে সংঘাত
তবুও মানুষ করেছে এবং মানুষই করবে জয়
কেটে যাবে নিত্য নতুন বাঁধা সংশয়।
জীবন বাঁচাতে যত হুমকি মোকাবিলায় সংহত হোক যুক্তিহীন আবেগ
শানিত হোক বিবেক জাগুক সচেতনতা
নিজে বাঁচি অন্যকে বাঁচাই
ঝেড়ে ফেলি যত নেতিবাচক প্রবনতা!
(সংরক্ষিত। কাব্যগ্রন্থ ‘ফেরারী মন’ থেকে)।
