নিষিদ্ধ সময়ে বাংলাদেশে ইলিশ শিকার করছেন ভারতীয় জেলেরা!


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ নিষিদ্ধ সময়ে বাংলাদেশের জলসীমায় এসে পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের জেলেরা ইলিশ শিকার করছেন বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন তারা।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন সংগঠনটির আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব মো. আবদুর রহিম।

নতজানু পররাষ্ট্রনীতির কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রমের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

বিবৃতিতে তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞার কারণেই বর্তমান সরকার দেশের স্বার্থবিরোধী সব কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে না। অবিলম্বে বাংলাদেশের জলসীমায় পার্শ্ববর্তী দেশ থেকে আসা জেলেদের ইলিশ ধরা অভিযান বন্ধের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *