পদ্মা সেতুতে মানুষের মাথা লাগে গুজব ছড়ানো কে এই আবু সালেহ নায়েব আলী


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম লন্ডন প্রতিনিধিঃ কে এই আবু সালেহ নায়েব আলী, তার পরিচয় কি, আর কি উদ্দেশ্যেই “পিসফুল টিভি নামক একটি ইউটিউব চ্যানেল থেকে” পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে, বাংলাদেশ নাস্তিকদের কবলে চলে যাচ্ছে, বাংলাদেশ সরকারের মন্ত্রীদের সকলেই মানসিক প্রতিবন্ধী, প্রতিদিন একই জাতীয় অসংখ্য কাল্পনিক বিষয় তার প্রচারিত ইউটিউব চ্যানেলে আপলোড করে বিভ্রান্তি ছড়াচ্ছে ।

কোন দেশে এমনটি প্রচার করছে তা সঠিকভাবে অ্যাচ করা না গেলেও ধারণা করা হচ্ছে মালয়েশিয়া, দুবাই অথবা মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে এজাতীয় গুজব ছড়িয়ে দিচ্ছে এই আবু সালেহ নায়েব আলী ।

সম্প্রতি সে তার ইউটিউব চ্যানেলে বলেছে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগে কথাটি সত্য এর প্রমাণও নাকি আছে তার হাতে । সে বলেছে চাইনিজরা নাকি মানুষের মগজ খেতে অভ্যস্থ, মানুষের মগজ বিশেষ করে বাচ্চাদের মগজ চাইনিজদের প্রিয় খাদ্য । আর এ কারণে বাংলাদেশে কর্মরত চাইনিজরা মোটা অংকের অর্থের বিনিময়ে কিছু সংখ্যক মানুষের মাথা সংগ্রহে নিয়োগ দিয়েছে ।

কে এই আবু সালেহ নায়েব আলী ? তার পরিচয় কি ? তার অবস্থান নিশ্চিত করা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব । এসব অপপ্রচার ও মিথ্যা গুজব বন্ধে তাকে খুঁজে বের করা হোক এই দাবি সকলের ।

আবু সালে নারীদের মিথ্যা গুজব ছড়ানোর কারণে দেশে কয়েক জন নিরীহ মানুষ ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে আতংক।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *