পাকিস্তানে প্লেন বিধ্বস্ত : ৩৫ মরদেহ উদ্ধার


তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত অন্তত ৩৫টি মরদেহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করেছেন। এছাড়া অন্তত ২৫ থেকে ৩০ জন স্থানীয় বাসিন্দাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে মর্মান্তিক দুর্ঘটনাটিতে মোট কতজন মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ঐতিহ্যবাহী ইধি ফাউন্ডেশনের এ প্রতিনিধি।

এর আগে, শুক্রবার (২২ মে) দুপুরে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মডেল কলোনিতে বিধ্বস্ত হয় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) প্লেনটি। এ৩২০ এয়ারবাসের ফ্লাইটটি লাহোর থেকে করাচি যাচ্ছিল।

পাকিস্তানের সংবাদমাধ্যম প্লেনটিতে মোট ৯৮ আরোহী ছিলেন জানালেও ডেইলি মেইল, ব্লুমবার্গসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ফ্লাইটটিতে ১০৭ আরোহী ছিলেন।

https://www.facebook.com/Pakistancentralnews/videos/285645042605046/


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *