পাপনদের চিনে রাখুন: ড. আসিফ নজরুল


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম স্পোর্টস ডেস্ক রিপোর্ট :: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই বছরের জন্য নিষিদ্ধ। এর মধ্যে ১ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে থাকতে হচ্ছে দূরে। ফিক্সিং কাণ্ডে না জড়ালেও জুয়াড়ির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সেটি আইসিসির কাছে না জানানোর কারণে এমন সমস্যায় পড়তে হলো তাকে।

এই ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হল- ‘শাপে বর’সাকিবের নিষেধাজ্ঞা দু:খজনক। কিন্তু এতে অবশেষে লাভও হতে পারে বাংলাদেশের। সাকিব আরো শক্তিশালী আর দৃঢচেতা হয়ে ফিরতে পারে। কে না জানে সাকিবের জন্য এটা খুবই সম্ভব।’

সাকিবের নিষেধাজ্ঞায় বাংলাদেশের তরুন ক্রিকেটারদের জন্য সুযোগ এলো। সুযোগটা তার ছায়ার নীচে থেকে বের হয়ে আসার, নিজেকে আরো বেশী প্রকাশ করার। প্রতিভা তো আছে এদের অনেকের। এবার বুক চিতিয়ে দাড়াতে পারলেই হবে। মনে আছে সৌম্য আর মুস্তাফিজরা এভাবে দাড়ানোর পর কি অবস্থা হয়েছিল ভারতের?’

তবে এ ঘটনা থেকে শিক্ষাও নিতে হবে আমাদের ক্রিকেটারদের।

এক: অপরিচিত ভারতীয়দের থেকে দুরে থাকুন। কে জানে আপনাকে বিপদে ফেলার এটা ফাঁদ কিনা। কে জানে এ ফাঁদে স্বয়ং আইসিসি-র লোকজনও জড়িত কিনা?

দুই: ভারত সফরের আগে আরো সতর্ক্ থাকুন। হয়তো ঠিক এর আগে আগে পড়বে বিপদের খাড়া।

তিন: পাপনদের চিনে রাখুন। অসৎ কর্পোরেট পুজির এই খুটির অন্যায়ের প্রতিবাদ করতে হবে আরো সুচিন্তিতভাবে। কারণ এদেশটা চালায় আসলে তার প্রভুরা।এ প্রভুদের কাছে সাকিবের চেয়ে পাপন অনেক গুরুত্বপূর্ণ্। যদিও আমাদের বুকজুড়ে আছে, থাকবে শুধু সাকিব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *