প্রবাস বার্তার অফিস পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ আমীর আলী


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ দৌলতপুর ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান বিশ্বনাথ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমীর আলী ৫ই অক্টোবর ২০১৯ যুক্তরাজ্যের ওল্ডহ্যামস্থ প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকমের অফিস পরিদর্শনে আসেন।

এই সময় তিনি পত্রিকা প্রধান সম্পাদক ম আ মোশতাক, বার্তা সম্পাদক আব্দুল মালিক ও মুহিত খানের সাথে এক সৌজন্য সাক্ষাৎকার মিলিত হন।

তিনি এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং প্রবাসে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের মুখপাত্র হিসাবে প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি প্রবাসী বাংলাদেশীর সংবাদের পাশাপাশি গ্রাম বাংলার সংবাদ বিশ্বাসীর কাছে তুলে ধরার জনা সংশ্লিষ্ট সবাইকে অনুরুধ জানান।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *