প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম এর অফিস পরিদর্শনে মুহিবুর রহমান মানিক এম পি


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ অদ্য ১৮ই আগষ্ট রবিবার বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য ভাটি বাংলার সিংহ পুরুষ ছাতক দোয়ারার উন্নয়নের রুপকার গণ মানুষের নেতা মুহিবুর রহমান মানিক  যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র প্রবাস বার্তা কার্যালয় পরিদর্শনে আসেন।

তিনি প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম এর সাফল্য কামনা করে বলেন, একটি সংবাদপত্র সত্য, ন্যায় ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে সমাজ প্রবর্তনের মুখপাত্র হিসাবে কাজ করে। সমাজের দুর্নীতি, অন্যায়, অবিচারের সংবাদ প্রচার করে সমাজকে সত্য, সুন্দর ও আলোর পথে এগিয়ে নিয়ে যাবে।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ থেকে আগত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব আলী, প্রবাস বার্তা প্রধান সম্পাদক ম আ মোশতাক, প্রবাস বার্তা নিউজ এডিটর আব্দুল মালিক, প্রবাস বার্তা পাবলিসিটি সম্পাদক সিমু আহমেদ এনাম, সাবেক কাউন্সিলার মনতাজ আলী আজাদ, অক্সফোর্ড আওয়ামীলীগ নেতা আজমল হসেন, কমিউনিটি ব্যাক্তিত্ব সমছু মিয়া ও ফকরুল ইসলাম প্রমুখ ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *