প্রবাসী সম্পত্তি রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : এসএমপি কমিশনার


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সম্পত্তি রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। এ সংক্রান্ত কোন অভিযোগ পেলেই পুলিশ দ্রæত অ্যাকশনে যাচ্ছে।’

রবিবার দুপুরে এসএমপির হেডকোয়ার্টার্সের কনফারেন্স হলে সিলেট প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময়কালে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ এসব কথা বলেন। মতবিনিময় সভায় কমিশনার এসএমপিতে তার যোগদান, পুলিশ সদস্যদের ডোপ টেস্ট, নগরীর আইন-শৃংখলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

ডোপ টেস্টে কোন পুলিশ সদস্যের পজিটিভ রিপোর্ট এলে সেই সদস্যের চাকুরি থাকবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন কমিশনার । তিনি বলেন, এসএমপি’র সন্দেহভাজন সদস্যদের ডোপ টেস্টের আওতায় নিয়ে আসা হচ্ছে। পর্যাপ্ত বাজেট বরাদ্দ পেলে পর্যায়ক্রমে সবার ডোপ টেস্ট করা হবে।

এসএমপি কমিশনার তার বক্তব্যে আরো বলেন, ভোরের সিলেটকে নিরাপদ রাখার বিষয়েও তারা পদক্ষেপ নিচ্ছেন বলে জানান কমিশনার।

সাংবাদিকরা জাতি গঠনে কাজ করেন উল্লেখ করে এসএমপি তেমনি পুলিশ জনগণের নিরাপত্তা ও আইণশৃঙ্খলা রক্ষায় কাজ করে। আমাদের উভয়ের লক্ষ্য একই। পুলিশ সাংবাদিকের মেলবন্ধন একটি সুন্দর দেশ গঠনে সহায়ক হবে।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিনিয়র সাংবাদিক আ ফ ম সাঈদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ইকবাল মাহমুদ, দৈনিক জৈন্তাবার্তা সম্পাদক ফারুক আহমদ, প্রভাত বেলা সম্পাদক কবির আহমদ সুহেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউছার চৌধুরী, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় এসএমপি’র সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রায়হান হত্যাকান্ডের পর গত প্রায় দুই মাস পূর্বে এসএমপিতে যোগদান করেন নিশারুফ আরিফ।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *