প্রবাসীদের গল্প – আজকের প্রসঙ্গঃ একটু অন্যরকম আয়োজন – ম, আ, মোশতাক


বিলেতে কর্মব্যস্ত মানুষ, কাজ, সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকেন। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাত করার সময় হয় না। শত ব্যস্ততার মাঝেও কিছু বন্ধু বান্ধব একসাথে কিছু সময় কাটাবার প্রাণপণ চেষ্টা করেন। বেশীরভাগ আয়োজন করা হয় রেষ্টুরেন্টে, এর কারণ হচ্ছে বসা ও খাওয়া দাওয়ার জন্য রয়েছে বিশেষ সুবিধা। কিছুলোক আবার সমুদ্র তীরে অথবা অন্য কোন প্রসিদ্ধ স্থানে বেড়াতে যান। কিন্তু অনেক সময় দেখা যায় শুধুমাত্র নিজের পরিবারকে নিয়ে যেতে। কিন্তু একসাথে পনের বিশজন একসাথে এক জায়গায় মিলিত হওয়া অনেকটা দুষ্কর কাজ । যারা নিয়মিত এ ধরনের আয়োজন করেন তারা বলতে পারবেন এটা কতটা কঠিন কাজ।

কিন্তু যদি কারো বাড়ীতে ব্যতিক্রম ধর্মী, একটু অন্যরকম আয়োজন করা হয় তাহলে কেমন হয় । এই কল্পনাকে মাথায় রেখে সারের ব্রেন্টউডে এই ব্যতিক্রম ধর্মী আয়োজন করেন সমাজকর্মী মোহাম্মদ শওকত। তার বাসভবনে কিছু বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সুস্বাদু খাওয়া আর গল্পগুজব করে এ দিনটা অতিবাহিত করা। যাই হউক দেখা গেল লন্ডনের অনেক পরিচিত মুখের সমাগম ঘটেছে। আমার ও সেখানে থাকার কথা ছিল। কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে সময় ও দূরত্ব। মনের মধ্যে আফসোস থেকে গেল। কি জানি একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল । কয়েক মাস আগে   বারমিংহ্যামে বন্ধু আড্ডায় অনেক দূর দূরান্ত থেকে প্রায় ৫০-৬০জন বন্ধু মিলিত হয়েছিলাম এবং এক আনন্দ ঘন একটি মহুর্ত কাটিয়েছিলাম।

এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। বন্ধুত্বের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়। যদি মাঝে মধ্যে এ ধরনের আয়োজন করা হয় তাহলে একে অন্যের সাথে কুশলাদি বিনিময় ছাড়াও ব্যস্ত জীবন থেকে সামান্য হলেও একটু আনন্দ করতে পারেন। তাই আসুন আমরা যে যেখানেই থাকি না কেন মাঝে মধ্যে বিভিন্ন শহরে একে অন্যকে আমন্ত্রণ জানাই। এতে করে আপনাদের মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হবে বলে মনে করি।

ছবির বাঁ দিক থেকে দাঁড়িয়ে আরিফ আহমেদ, রিদওয়ান খান, লুৎফুর রহমান, হেলাল চৌধুরী, বাতিরুল হক সরদার, মোহাম্মদ শওকত, আব্দুল আহাদ, মোহাম্মদ শাহজাহান, হিস্কুল গুলজার, সউলথ চৌধুরী, ফখরুল ইসলাম

বাঁ দিক থেকে বসা অবস্থায় নওশাদ নূর,  বদরুল ইসলাম বাদশা, সেবুল আহমেদ, সুলতান আহমেদ শাহীন আহমেদ ও মাজেদ চৌধুরী প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *