প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম লন্ডন প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ :: সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী ও জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা, প্রবীণ রাজনীতিবিদ এমএ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক, নিখোঁজ এম ইলিয়াস আলীর অনুজ, বিএনপি নেতা এম আসকির আলী ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জনাব এমএ হকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, ব্যক্তি জীবনে তিনি একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন । সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে তার অনেক অবদান রয়েছে । তার মতো একজন প্রবীণ রাজনীতিবিদের এভাবে চলে যাওয়াটা অত্যন্ত দুঃখ এবং বেদনার ।
মরহুম এমএ হকের মতো একজন প্রবীণ রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্বের এভাবে চলে যাওয়াটা সিলেটবাসীর জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল । রাজনীতির বাইরে ও জনাব এম এ হক সাহেব একজন চমৎকার প্রকৃতির মানুষ ছিলেন।
ব্যক্তিগতভাবে তিনি আমার কাছে বড় ভাই সমতুল্য ছিলেন l হক ভাইয়ের এভাবে চলে যাওয়াটা আমাদেরকে অত্যন্ত বেদনা গ্রস্ত এবং মর্মাহত করেছে l মরহুম জনাব এম এ হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীন যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেন এই কামনা করেন l
পাশাপাশি জনাব হক সাহেবের শোকসন্তপ্ত পরিবারের প্রতি এবং তার আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন l আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদেরকে এই শোক সইবার শক্তি দান করেন এবং ধৈর্যধারণের তৌফিক দান করেন l
সিলেট মহানগর বিএনপির শোক
জননেতা এমএ হকের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি বদরুজ্জামান সেলিম এক শোক বার্তায় বলেন এমএ হক বিএনপি পরিবারের একান্ত আপনজন, সজ্জন, রাজনৈতিক ব্যক্তি এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই সমতুল্য বর্ষিয়ান নেতা ছিলেন ।
তিনি আরো বলেন এমএ হকের মৃত্যুতে আমি আমার দলের পক্ষ থেকে এম এ হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।
লন্ডন মহানগর বিএনপির শোক
জনাব এম এ হক এর মৃত্যুতে লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী এক শোকবার্তা প্রেরন করেন।
তারা বলেন তিনি সিলেটের একজন অভিভাবক ছিলেন তাঁর বিদায় সিলেটের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি করেছে তা সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন ও তাঁর পরিবারকে শোক সহ্য করার শক্তি দিন।
