প্রিয় ক্যাম্পাস ও একটি জিজ্ঞাসা – সামছুদ্দোহা ফজল সিদ্দিকী


শকুনের থাবা তোমার বুকে
হে প্রিয় ক্যাম্পাস!
তোমার মানবিক বাগানে জ্ঞানের ফুলকি
কত মানুষ হলো পশুত্ব তাড়িয়ে।
মানুষ হলোনা কিছু জানোয়ার
মানুষরূপী হায়েনা মুখোশ পরেনি
ধরেছে আদম সুরত!
ডোরাকাটা দাগ দেখে বাঘ চেনা যায়
ঘৃণ্য উল্লাসে মেতে উঠা শয়তানকে চেনা দায়
তোমার আমার সাথে তার উঠবস
হে ভদ্র সমাজ পেরেছ কি আজও
প্রিয় হোস্টেল পোড়ানোর দায় ঘুচাতে!
পারবে কি বোনের সতীত্ব ফিরিয়ে দিতে!
শুধু একটি প্রশ্ন আজ
পারবে কি একটা প্রিয় ক্যাম্পাস দিতে
তোমাদের কাছে জিজ্ঞাসা আমার!
( প্রিয় এম সি কলেজকে উৎসর্গীকৃত)
০২/১০/২০২০
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *