ফুল মোরে ডেকে বলে শুনো হে পথিক
দেখিতে মোদের নৃত্য দাঁড়াও খানিক।
চমকে দাড়িয়ে আমি ফিরে যবে চাই
ফুলের হাঁসি মুখ দেখিতে যে পাই।
হাঁসিয়া কহিলাম আমি তাই হউক সুন্দর
দেখিয়া নৃত্য তোমার ভরুক অন্তর।
ফুলেরা হাঁসিয়া বলে তাই হবে কবি
হৃদয় ভরিয়া মোদের নিয়ে যাও ছবি।
বিনয়ে কহিলাম আমি নই আমি কবি
তবুও ভরে এ হৃদয় নিয়ে যাবো ছবি।
ফুলেরা হাঁসিয়া বলে তাই হউক কবি
দেখিয়া নৃত্য মোদের জোড়াও আঁখি
দেখাইও বন্ধুদেরে আছে যতো বাকি।
https://www.facebook.com/mohammed.choudhury.31/videos/2697912813600951/
