তিনি বলেন, আগামী বছরের মাঝ পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখবে ফ্রান্স। রাশিয়া, পোল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশেও করোনায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

গত ১০ দিনে ইউরোপে দৈনিক সংক্রমণের সংখ্যা দ্বিগুণ। মহাদেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ। মৃত্যু হয়েছে দুই লাখ ৪৭ হাজার মানুষের।

দেশটিতে ১৭ অক্টোবর চার সপ্তাহের জন্য রাজধানী প্যারিসসহ নয়টি শহরে রাত নয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়।

তবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় শুক্রবার রাত থেকে তা বাড়িয়ে ছয় সপ্তাহ করা হয়। দেশটির দুই-তৃতীয়াংশ শহরে এ কারফিউ জারি থাকবে বলে জানানো হয়।

করোনাভাইরাসে নতুন করে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন থেকে পাঁচ হাজারে নেমে এলে কারফিউ শিথিল করা হতে পারে বলে জানান এমানুয়েল ম্যাক্রন।