বিএনপির সিলেটে বিভাগীয় সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর রেজিস্টারি সমাবেশ শুরু হয়। বিভাগীয় মহাসমাবেশে সিলেট রেজিস্টি মাঠ জনসমুদ্রে পরিণত হয়। মাঠে জায়গার সংকুলন না হওয়ায় বিএনপির নেতাকর্মীরা মাঠের পাশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়ে নেত্রীর মুক্তির দাবিতে নানা স্লোগান দেন। দুপুর থেকেই সমাবেশে যোগ দিতে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন।

মহাসমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ মঞ্চেই আসরের নামাজ আদায় করেছেন দলটির মহাসচিব।

সমাবেশ চলাকালে আসরের নামাজের সময় হয়ে পড়ে। এ সময় সমাবেশ মঞ্চের একপাশে গিয়ে আসরের নামাজ আদায় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঞ্চে চেয়ারে বসে নামাজ আদায় করেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, তাহসীনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ডা. সাখাওয়াত হোসেন জীবন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির সহ শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপি নেতা দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন, জিকে গউছ, আব্দুর রাজ্জাক, নাসিম হোসাইন, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, নাসির উদ্দিন আহমেদ, মিজানুর রহমান চৌধুরী, হুমায়ুন কবীর, মোরতাজুল করিম বাদরু, হাসান জাফির তুহিন, মামুন হাসান, আবুল কালাম আজাদ, মীর হেলাল উদ্দিন প্রমুখ।

সমাবেশে সিলেট মহানগর, সিলেট জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন।
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *