বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পক্ষে তাহেরা খন্দকার উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ সংবাদপত্রে প্রকাশের জন্য নিম্ন উক্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রবাস বার্তায় টোয়েন্টিফোর ডটকমে পাঠিয়েছেন তা হুবুহু তুলে ধরা হলো।

সিলেটবাসী এবং লন্ডন প্রবাসীদের ভ্রমণকে আরো সহজ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এ উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ৪ ঠা অক্টোবর সকাল ৯:০০ টায় প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। জনাব মো: মাহবুব আলী, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  ড. এ. কে. আব্দুল মোমেন, মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ইমরান আহমদ, মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনাব সাজ্জাদুল হাসান, চেয়ারম্যান, বিমান পরিচালনা পর্যদ এবং এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বর্তমান উড়োজাহাজ এর বহর পূর্বের যে কোন সময়ের তুলনায় অত্যাধুনিক ও তারুণ্যদীপ্ত। বহরে রয়েছে ৬টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ। প্রতিটি উড়োজাহাজে রয়েছে উন্নত যাত্রীসেবা সম্বলিত সকল সুযোগ-সুবিধা। আশা করা যাচ্ছে, যুক্তরাজ্যের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এবং ইউরোপগামী বিভিন্ন দেশের ভ্রমণপিপাসু, শিক্ষার্থী ও ব্যবসায়ীগণ বিমান বহরের আধুনিক এ উড়োজাহাজ গুলোতে ভ্রমনে আকৃষ্ট হবেন।

বিমানের মোবাইল এ্যাপস, সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমানের কল সেন্টার (মোবাইল: ০১৭৭৭৭১৫৬১৩-১৬) থেকে সিলেট-লন্ডন-সিলেট সহ বিমানের সকল রুটের সিডিউল ফ্লাইটের টিকেট ক্রয় করা যাবে।

বিস্তারিত তথ্যের জন্য বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com ও বিমান ফেইসবুক:
https://www.facebook.com/bimanbalaka/?মদাল =admin_todo_tour

 

সংবাদ বিজ্ঞপ্তি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *