বিশ্বনাথে বিষমুক্ত লাউয়ের হাট!


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের মুফতি বাজারে বসে বিষমুক্ত লাউয়ের হাট। স্থানীয় লাউ চাষীরা ভোর থেকেই লাউ ভর্তি ভ্যান গাড়ি নিয়ে লাউগুলো বিক্রির জন্য হাজির স্থানীয় মুফতির বাজারে। চারিদিকে লাউ আর লাউ এ যেন লাউ চাষীদের এক মহান মিলনমেলা।

খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে লাউ চাষীরা এসব লাউগুলো মুফতির বাজারে নিয়ে আসেন। প্রতিদিন ভোর থেকেই দুপুর পর্যন্ত মুফতির বাজারে বসে এই লাউয়ের হাট। লাউ চাষ করে সাবলম্বী হয়ে উঠেছেন স্থানীয় কৃষক। এই লাউগুলো উপজেলার বিভিন্ন হাটবাজার ছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিক্রি হয়।

এসব লাউ চাষিরা প্রতিদিন উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মুফতির বাজার সকালে লাউ নিয়ে আসেন। বিশ্বনাথের সব চেয়ে বড় সবজির বাজার হিসেবে পরিচত মুফতির বাজার। এ বাজার থেকে প্রতিদিন সকালে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনে সবজি রপ্তানি হয়।

সবজি চাষিদের সঙ্গে আলাপকালে জানাযায়, মৌসুমের শুরুতে লাউ বিক্রি শুরু করতে পারায় বেশি টাকা আয় করা সম্ভব বলে মনে করছেন লাউ চাষিরা। চাষকৃত এসব লাউ সিলেট নগরীর বিভিন্ন আড়তে পাইকারি দরে বিক্রি হয়। অনেক সময় পাইকারি ব্যবসায়ীরা টাটকা লাউ কিনতে সরাসরি ক্ষেতে চলে যান। স্থানীয় বাজারে এ লাউয়ের প্রচুর চাহিদা রয়েছে। কীটনাশকমুক্ত ও সার কম থাকায় সিলেটের বাইরের লাউয়ের থেকে স্থানীয় এ লাউ সুস্বাদু।

এব্যাপারে মুফতির বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানা বলেন, আমাদের এলাকায় প্রতি বছর প্রচুর সবজি চাষাবাদ হয়ে থাকে। প্রতিদিন স্থানীয় মুফতির বাজার লাউ চাষিরা লাউ এনে বিক্রি করেন।

খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, মুফতির বাজারে বিষমুক্ত শীতকালীন সবজি সব চেয়ে বেশি পাওয়া যায়। তাই এই এলাকার সকল সবজি চাষী এ বাজারে তাদের সবজিগুলো বিক্রি করার জন্য নিয়ে যান। উপজেলা কৃষি অফিসার রমজান আলী বলেন, এবার শীতকালিম আগাম লাউয়ের ভাল ফলন হয়েছে বলেও তিনি জানান।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *