বিশ্বনাথের দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় সিসি ক্যামেরা সংযুক্ত!


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: গত ০৫/০৬/২০২১ রোজ শনিবার বিকালে বিশ্বনাথ উপজেলার UNO মহোদয় জনাব সুমন চন্দ্র দাশ দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় নির্মাণাধীন সরকারি ভবন পরিদর্শন করেন এবং মাদ্রাসার বর্তমান সভাপতি জনাব হাজী মোঃমখলিছুর রহমান সাহেবের অর্থায়নে  মাদ্রাসা ক্যাম্পাসে  সিসি ক্যামেরা লাগানো কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

UNO মহোদয় মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে ভূয়সী প্রশংসা করেন। এবং  মাদ্রাসার পরিদর্শন বহি তে প্রশংসামূলক মন্তব্য লিখে স্বাক্ষর করেন। বিশেষত, আমাদের প্রবাসীদের প্রতি UNO মহোদয় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাদ্রাসার সভাপতি জনাব হাজী মোঃ মখলিছুর রহমান সাহেবের সভাপতিত্বে ও সুপারিনটেনডেন্ট জনাব মাওঃ মোঃ সাহাব উদ্দিন সাহেবের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন দৌলতপুরের ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমির আলী, মাদ্রাসার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব মনির উদ্দিন চৌধুরী, উপদেষ্ঠা জনাব আবুল খয়ের চৌধুরী, সুরমা ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারী জনাব মনিরুজ্জান চৌধুরী (মানিক মিয়া), উপদেষ্টা সাবেক মেম্বার জনাব আজম আলী, উপদেষ্টা জনাব হাজী তাহির আলী, মাদ্রাসার সাবেক সভাপতি জনাব হাজী মোঃআরিফ উল্লাহ সিতাব, প্রতিষ্ঠাকালীন সাবেক সেক্রেটারি জনাব আবুল বশর চৌধুরী, মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাবেক মেম্বার জনাব কুটি মিয়া, সেক্রেটারি জনাব আব্দুল ফাত্তাহ চৌধুরী (তৈয়ব মিয়া), শিক্ষানুরাগী জনাব আশরাফুল ইসলাম খাঁন(সুহেল), মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃইমাদ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী জনাব আনোয়ার খাঁন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব সামসু মিয়া, সাবেক মেম্বার জনাব আলী আকবর মিলন, জনাব চেরাগ আলী, জনাব মনির মিয়া, তরুন সমাজ সেবক জনাব আলমগীর হোসেন, তরুন সমাজ সেবক দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী জনাব আব্দুল মুমিন কালু, জনাব গোলাম রাব্বানী, জনাব মোস্তফা মিয়া, জনাব ছাদ মিয়া, জনাব সোহেল মিয়া চৌধুরী, জনাব রিপন মিয়া চৌধুরী, জনাব শাহিদ আলী, জনাব নজরুল ইসলাম আজাদ প্রমূখ।

এছাড়াও অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদ্রাসা ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আসায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে সভাপতি সাহেব সহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির কৃতজ্ঞতা স্বীকার করেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *