প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম লন্ডন প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ :: বাংলাদেশের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন,কারাবন্ধি বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপর মিথ্যা ও সাজানো মামলার প্রতিবাদে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে গত ১১ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ব্রিটিশ পার্লমেটের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্টিত হয়।
যুক্তরাজ্য যুবদল ও এর প্রত্যেকটি জোনালের প্রায় অর্ধ সহাস্রিকের অধিক নেতাকর্মীর দীর্ঘ লাইন বেষ্টিত প্রায় ২ঘন্টা ব্যাপী মানব বন্ধন পরবর্তীতে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালনা বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, আলহাজ তৈমুছ আলী, গোলাম রব্বানী সুহেল, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাছিম আহমদ চৌধুরী,যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, খসরুজ্জামান খসরু, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমদ প্রমুখ সহ যুক্তরাজ্য বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, জাসাস ও শ্রমিক দল এবং যুক্তরাজ্য যুবদলের ভিবিন্ন জোনালের অসংখ্য নেতাকর্মী।
সর্বশষে লন্ডনের ওয়েস্ট মিনিস্টারস্থ ব্রিটিশ পার্লমেন্টের সম্মুখ থেকে যুক্তরাজ্য যুবদলের নেতৃত্বে উপস্থিত সকল নেতৃবৃন্দ দীর্ঘ লং মার্চ করে কমলওয়েল্থ অফিসের সামনে গিয়ে বাংলাদেশ থেকে আগত প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ রেখে প্রচন্ড বিক্ষোভ প্রদর্শন করেন।
