ক্যারী সিমন্ডস ইনস্ট্রাগ্রামের পোস্টে বলেন, পরিবারের পক্ষ থেকে তার পুত্র সন্তানের নাম রাখা হয়েছে উইলফ্রেড ল্যারি নিকোলাস জনসন।
ইনস্টাগ্রামে নামটি ঘোষণা করে মিসেস সিমন্ডস জানান, তাদের সন্তানের নাম প্রধানমন্ত্রীর দাদা উইলফ্রেড এবং তার দাদা ল্যারির নামানুসারে রাখা হয়েছে।
তিনি আরও যোগ বলেন, নিকোলাস নামটি দু’জন চিকিৎসকের সম্মানে বেছে নেওয়া হয়েছিল যারা প্রধানমন্ত্রী বরিস জনসনের জীবন রক্ষায় গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছিলেন।
প্রধানমন্ত্রীকে নিবিড় পর্যা কেন্দ্রে যে দুজন চিকিৎসক চিকিৎসা দিয়েছিলেন তারা হলেন ডাঃ নিক প্রাইস এবং ডাঃ নিক হার্ট।
এছাড়াও মিসেস সিমন্ডস, লন্ডনের বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের প্রসূতি দলের প্রশংসা করেন এবং তাদের বিশেষ ধন্যবাদ জানান।
