ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (রবিবার) আরও ২৬৯ জনের মৃত্যু: নতুন করে আক্রান্ত ৩৯২৩


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় (রবিবার) ২৬৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শনিবার ছিলো ৩৪৬ জন। মোট মৃতের সংখ্যা ৩১ হাজার ৮৫৫ জন। স্কাই নিউজ জানিয়েছে গত ২৯ মার্চ মারা গিয়েছিলে ২১৪। এর পরেই আজকের সংখ্যা সবচেয়ে কম। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯২৩ জন। গতকাল শনিবার বলা হয়েছিলো এর আগের ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন ৩৮৯৬, শুক্রবার ৪৬৪৯ জন, বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৫৬১৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ১৯হাজার ১৮৩ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৭৮ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১০, ওয়েলসে ১২ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৫ মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেবে মোট মৃত্যুবরণ করেছেন ২০৫ জন। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *