প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: যুক্তরাজ্যে শনিবার পর্যন্ত এক দিনেই মৃত্যু বরণ করেছেন ২৬৯ রোগী। যা এক দিনের হিসেবে সর্বোচ্চ। প্রতি দিনই রেকর্ড গড়ছে মৃতের সংখ্যা। সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০২৮ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৭০৮৯ জন।
গতকাল পর্যন্ত বলা হয়েছিলো একদিনে ১৮১ জনের মৃত্যু হয়েছে। আজ নতুন করে ২৬৯জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ বিভাগ।

এনএইচএস ইংল্যান্ডের মেডিকেল ডায়রেক্টর স্টিফেন পাওস বলেছেন, এখনো আত্মতুষ্ঠির সময় আসেনি। শনিবার সরকারের নিয়মিত প্রেস কনফারেন্সে তিনি করোনার ভয়াবহতা তুলে ধরে বলেন, আমরা যদি মৃতের সংখ্যা ২০ হাজারের নিচে রাখতে পারি তবে তা হবে সফলতা। তিনি এই যুদ্ধে সবাইকে অংশনেয়ার আহবান জানান।
প্রেস কনফারেন্সে বিজনেস সেক্রেটারী অলোক শর্মা বলেছেন, এনএইচএস এর জরুরী ঔষদ, সুরক্ষামূলক সরঞ্জাম দ্রুত সরবরাহের জন্য আইনের পরিবর্তন আনা হবে। ফ্রন্টলাইন এনএইচএস কর্মীদের প্রয়োজনীয় জিনিষপত্র দ্রুত পৌছানোর ব্যবস্থা নিয়েছে সরকার।
তিনি রেড টেপ হ্যান্ড সানাইটিসারের মত পণ্য কিছু দিনের মধ্যে বাজারে আনার ঘোষণা দেন।
