প্রবাস বার্তা ২৪.কম ডেস্ক রিপোর্টঃ ডু অর ডাই ৩১শে অক্টোবর যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে হবে। এখন লড়াই হচ্ছে ডিল অর নো ডিল নিয়ে। আজ ১৯শে অক্টোবর শনিবার পার্লামেন্টে আবারও ভোট হয়, বরিস জন্সন সরকারের পক্ষে ৩০৬ ভোট এবং বিপক্ষে ৩২২টি ভোট পড়ে।
এতে আগামী সমবার আবার হাউস অব কমন্সে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। আগামী সোমবার যদি বরিস জনসন সরকারের পরাজয় হয়, তবে ব্রেক্সিট নিয়ে আবারও এক অনিশ্চয়তায় ভোগবে যুক্তরাজ্য।

এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রেক্সিট নিয়ে ডিল যত দেরি হবে, যুক্তরাজ্যের তত বেশি ক্ষতি হবে, ক্ষতি হবে যুক্তরাজ্যের গণতন্ত্রের। প্রধানমন্ত্রী বরিস জনসন পরিষ্কার বলেছে্ন, ডিল নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আগামীতে আর কোন দরকষাকষি করতে পারবেন না।
ডু অর ডাই তিনি ব্রেক্সিট বাস্তবায়ন করতে চান। অপর দিকে সংসদের বাহিরে প্রায় ১০ লক্ষেরও বেশি লোক ব্রেক্সিটের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করেন এবং আরেকটি গণভোটের দাবী তোলেন।
