মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ না হলে চীনাদের মার্কিন ভিসা বন্ধ’- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে


চীনের পূর্ব তুর্কমেনিস্তান এর জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না করা পর্যন্ত চীনা কর্মকর্তাদের ভিসা বন্ধ করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গত মঙ্গলবার (৮ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইটবার্তায় এ ঘোষণা দেন।

মি. পম্পেও টুইটে বলেন, জিনজিয়াং থেকে মুসলিম ও তাদের সংস্কৃতি মুছে দিতে চীন জোরপূর্বক দশ লাখ মুসলিম নাগরিককে নিষ্ঠুরভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পে অবরুদ্ধ করে রেখেছে। চীনকে অবশ্যই তাদের দমননীতি ও নজরদারির অতিসত্তর বন্ধ করতে হবে। একইসঙ্গে চীনের মুসলিমদের মুক্তি দিতে হবে ও তাদের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে দিতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ২৮টি নজরদারি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরদিনই চীনা কর্মকর্তার ভিসা বন্ধের এমন ঘোষণা দিলেন পম্পেও। এর ফলে দীর্ঘদিন ধরে মার্কিন-চীন বাণিজ্যিক যুদ্ধ নতুন মাত্রা লাভ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরেক বিবৃতিতে পম্পেও আরোও বলেন, চীনের সব সরকারি কর্মকর্তা ও ক্ষমতাসীন কমিউনিস্ট দলের কর্মকর্তা যারা উইঘুর মুসলমানদের দমন-নিপীড়নের সঙ্গে জড়িত তাদের ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও জিনজিয়াং প্রদেশের কাজাখ ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের ওপর অত্যাচারে জড়িত ব্যক্তিদেরও ভিসা দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *