যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: গত ২৫ শে ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮ টা ৪৫ মিনিটের সময় টি আই এ কমিউনিটি সেন্টারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয় ।

টাইগার্স ইন্টার্নেশনাল অ্যাসোসিয়েশন – (টি আই এ) ও প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

প্রবাস বার্তা সিনিয়র সম্পাদক মাহমুদ আব্দুর নূরের সভাপতিত্বে ও প্রধান সম্পাদক ম আ মোশতাক এর পরিচালনায় আলোচনা সভা ও কবিতা আবৃতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব এবং স্থানীয় কাউন্সিল নির্বাচনের লেবার দলীয় প্রার্থী জনাব নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন এর পরিচালক ফেরদৌসী বেগম আলী ও প্রবাসপত্র কার্যনির্বাহী সম্পাদক সেতু চৌধুরী ।

পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াত করেন প্রবাসবার্তার অর্থ বিষয়ক সম্পাদক শিমু আহমেদ এনাম। কোরআন তেলাওয়াতের পর পরই এক মিনিট দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ।

কবিতা আবৃত্তি করেন টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন এর পরিচালক রুবেল সিদ্দিকী, রোজি চৌধুরী, আফিয়া মিয়া, মিজানুর রহমান, সবুজ চৌধুরী, প্রবাস বার্তার সহকারি সাহিত্য সম্পাদক নুরুল ইসলাম সোহাগ, প্রধান সম্পাদক ম আ মোশতাক, কার্যনির্বাহী সম্পাদক সেতু চৌধুরী।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশদ আলোচনা করেন নাসিমা খাতুন, টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন এর পরিচালক মোহাম্মেদ দেলোয়ার হোসেইন  ও টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন এর পরিচালক ও প্রবাস বার্তা ইউরোপিয়ান সমন্নয়ক মুহিত খাঁন এনাম, সবুর চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাস বার্তার বিজ্ঞাপন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান ‌ও প্রবাস বার্তার মিডিয়া বিষয়ক সম্পাদক বেলায়েত মাছুম।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুমিন, মোজাহিদুল হক সিদ্দিকি, মিয়া আমির মজনু, নওশাদ মাহবুব লায়েক, জামিলুর রহমান, সৈয়দ জিতু মিয়া প্রমূখ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষার্ধে সম্মিলিতভাবে আমার-ভাইয়ের-রক্তে-রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটি সমবেত কন্ঠে পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি মাহমুদ আব্দুন নূরের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত অতিথিদের মধ্যে হালকা খাবার পরিবেশন করা হয়।

https://www.facebook.com/100016516512507/videos/618848982008980/?t=1

 

 

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *