যুক্তরাজ্য মৎস্যজীবী লীগের মিষ্টি মুখ আনন্দ সভা অনুষ্ঠিত


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম লন্ডন প্রতিনিধি মুহিব উদ্দীন চৌধুরী  ::  বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নবমবারের মতো উপমহাদেশের অন্যতম প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য মৎস্যজীবী লীগ কর্তৃক আয়োজিত আনন্দ সভা ও মিষ্টি মুখ অনুষ্ঠানের আয়োজন করা হয় l

৩০ ডিসেম্বর পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে যুক্তরাজ্য মৎস্যজীবী লীগের সভাপতি আজরফ আলী নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালাল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ l

শাহ রায়হান উদ্দিনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মঈনুল হক, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম,নর্থ লন্ডন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং যুক্তরাজ্য মৎস্যজীবী লীগের উপদেষ্টা শাহ ইমরান, যুক্তরাজ্য মৎস্যজীবী লীগের উপদেষ্টা ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি,লন্ডন মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক নাসির উদ্দিন, যুক্তরাজ্য কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহিব উদ্দিন চৌধুরী, যুবলীগের যুগ্ম সম্পাদক কাজী মাসুম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমদ আলী,স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকিকুর রহমান আকিক, ও সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, যুক্তরাজ্য কৃষক লীগের সদস্য সচিব এমএ আলী, লন্ডন আওয়ামী লীগের আশিকুর রহমান আশিক, শেখ রাসেল পরিষদের আলা উদ্দিন, কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক এম ইলিয়াস মিয়া, মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক শাহীন আহমদ, কবির আহমদ, তোফায়েল, আহমদ ও বকর মিয়া প্রমুখ l

সভায় জননেত্রী শেখ হাসিনা ৯বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মনোনীত হওয়ায় অভিনন্দন প্রকাশ করা হয় l

এছাড়া বাংলাদেশ মৎস্যজীবী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনে অন্তর্ভুক্ত করায় অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় l

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রশংসা করে বলেন, বর্তমান সরকারের অধীনে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে অচিরেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে l বক্তারা দেশের উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান জানান l

সভাশেষে মিষ্টিমুখ এবং নৈশভোজে উপস্থিত সবাই অংশ নেন l

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *