যুক্তরাজ্যে করোনায় গত ২৪ ঘন্টায় ৩৭৭ জনের মৃত্যু : আক্রান্ত ১৮৮৭ জন


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক : : ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল বুধবার ৪১২ জন, মঙ্গলবার ছিলো ১৩৪জন, সোমবার ছিলো ১২১জন, রবিবার ছিলো ১১৮জন। মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৮৩৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৮৮৭ জন। গতকাল বুধবার ২০১৩ জন, মঙ্গলবার ছিলো ২০০৪ জন, সোমবার ১৬২৫জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৬৭ হাজার ২৪০ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৮৫ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১২ জন, ওয়েলসে ১৪ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ২ মৃত্যুর খবর প্রকাশ করে।ি এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *