যুবলীগ নেতা খালেদ মাহমুদের বাসা ঘিরে রেখেছে র‍্যাব


প্রবাস বার্তা ২৪.কম নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার রাজধানীর গুলশানে তার বাসা ঘিরে রেখেছে র‍্যাব। নিরাপত্তা সংস্থা বেশ কিছু সংখ্যক সদস্য আজ সন্ধ্যায় তার বাসার চারদিকে অবস্থান নেন। এদিকে একই সময়ে মতিঝিলের ফকিরাপুল এলাকায় খালেদ মাহমুদের মালিকানাধীন ‘ইয়াং ম্যান্স ক্লাব’ নামের একটি ক্যাসিনোতে (জুয়ার আসর) র‍্যাবের অভিযান চলছে। মতিঝিলে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সারোয়ার আলম এর নেতৃত্বে অভিযান শুরু করে র‍্যাব-৩।

এর পূর্বে যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার মালিকানাধীন একটি ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র‍্যাব। মতিঝিলের ফকিরাপুল এলাকায় খালেদ মাহমুদের মালিকানাধীন ‘ইয়াং ম্যান্স ক্লাব’ নামের ওই ক্যাসিনো (জুয়ার আসর) থেকে অন্তত ১৪২ জনকে আটক করা হয়েছে। একই সাথে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ টাকা ও জুয়া সামগ্রী। মতিঝিলে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সারোয়ার আলম এর নেতৃত্বে অভিযান শুরু করে র‍্যাব-৩। এদিকে রাজধানীর গুলশানে খালেদ মাহমুদের বাসা ঘিরে রেখেছে র‍্যাব। নিরাপত্তা সংস্থা বেশ কিছু সংখ্যক সদস্য আজ সন্ধ্যায় তার বাসার চারদিকে অবস্থান নেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *