রংপুরে এবছর বেগম রোকেয়া দিবসে  সম্মাননা পেলেন রংপুরের নাসরিন নাজ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: রংপুরে সামাজিক কাজে অসামান্য অবদান রাখায় গত ৯ ডিসেম্বর বেগম রোকেয়া জন্ম ও মৃত্য দিবসে সম্মাননা পেলেন রংপুরের গর্ব কবি-লেখক, সাংবাদিক,সমাজ কর্মি নাসরিন নাজ।
রংপুরের মিঠাপুকুরে পায়রাবন্দ বেগম রোকেয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রনালয়রের প্রতিমন্ত্রী কে এম খালিদ এম,পি।
সমাজসেবায় অসামান্য অবদান রাখায় এবছর রংপুরের তৃণমূল থেকে উঠে আসা সংগ্রামী নারী সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি, ডাঃহারুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক মাধুকর, দৈনিক উত্তর দক্ষিণ পত্রিকার সাংবাদিক, সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নাসরিন নাজ।
উল্লেখ্য রংপুরের  নাসরিন নাজের সামাজিক ও সংস্কৃতি অঙ্গনের অবদানের গল্প এখন মানুষের মুখে মুখে করোনাকালে মানুষের পাশে সবচেয়ে বেশি কাজে অসামান্য অবদান  ইতিমধ্যেই রংপুরের সর্বত্র রেখেছেন, রক্তদান, রোগীর চিকিৎসা, অপারেশন, আর্থিক সাহায্য, কর্মসংস্থানের ব্যাবস্থা, ত্রাণ বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, খাবার বিতরণ, এগুলো তার উল্লেখযোগ্য কাজ যা রংপুরের মানুষের নজর কেড়েছে।
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *