দীর্ঘ অনেক বৎসর পার করে দিলাম এই লস অ্যাঞ্জেলেস শহরে l ত্রিশ বৎসর আগে বাংলাদেশী লোকজন এখনকার তুলনায় অনেক কম ছিল l যার জন্য একে অন্যের প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকতো l
তারই প্রমাণ স্বরূপ ৯৬ সালের এই ছবিটা l ছবির বামদিকে স্যুট-টাই পরিহিত সোহেল রহমান বাদল ভাই l বাদল ভাইয়ের ৩৫ তম জন্মবার্ষিকীতে লস অ্যাঞ্জেলেস থেকে সুদূর লং বিচে ড্রাইভ করে চলে যাই আমরা l
সাদা পাঞ্জাবি পরিহিত আলাউদ্দিন সুইট এবং গ্রোসারি স্টোরের স্বত্বাধিকারী খোকন ভাই, উনার পাশে টিটু জানিনা এখন উনি কোথায়l
পেছনের সারিতে সাদা শার্ট পরিহিত ছোট বড় সবার পরিচিত মমিনুল হক বাচ্চু ভাই , উনার পরে শামীম ভাই ছবিতে একমাত্র উনারই গোঁফ দেখা যাচ্ছে এবং সবশেষে কর্নারে আমি নিজে (কিবরিয়া) l
সোহেল রহমান বাদল ভাই এবং মমিনুল হক বাচ্চু ভাই দুজনের একটা বিশেষ গুন বিদ্যমান l সেই বিশেষ গুণ হলো কোন বাংলাদেশীর মৃত্যু সংবাদ পেলে উনারা ঝাঁপিয়ে পড়েন l মৃত ব্যক্তির গোসল করানো থেকে শুরু করে কোন কবরস্থানে কবরস্থ করা হবে (পরিবারের সাথে যোগাযোগ করে) এইসব নিয়ে দায়িত্ব পালন করে থাকেন l
ছবিটার দিকে তাকিয়ে হঠাৎ করে মনে হল আজ যদি কোন বাংলাদেশীর মৃত্যু হয়, বাদল ভাই আগের মত কমিউনিটিতে সেবা দিতে পারবেন ? এই উত্তর পাবার জন্য উনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে বললেন আমি সব সময় থাকবো l রাত বেশি হওয়ায় মমিনুল হক বাচ্চু ভাইকে জিজ্ঞাস করতে পারিনাই l আশা রাখি বাচ্চু ভাই ও কমিউনিটিতে সেবা দিতে পিছপা হবেন না l
আসুন রসুন আর পিঁয়াজ কেন লিখলাম ? রসুনের অনেকগুলো কড়া একত্রিত হয়ে থাকে l ঠিক তদ্রুপ আমরা ও সবাই একত্রিত হয়ে আড্ডা দিতাম l আজ বয়সের কারণে বা সংসার জীবনের ঝামেলায় আমরা হয়ে গেছি পিঁয়াজ l
