রাষ্ট্রের কোষাগারে আমি পাই পাই করে ট্যাক্স-ভ্যাটের টাকা জমা দিয়েছি আকিজ গ্রুপের আইসোলেশন সেন্টারে আশ্রয় পাবার আশায় না।
রাষ্ট্রের আইসোলেশন সেন্টার কোথায়?
মোবাইলে প্রতি ১০০ টাকায় ২২ টাকা ৭২ পয়সা ভ্যাট দিয়ে আসছি ভারতের খয়রাতের মাস্ক গ্লাভস পাবার আশায় না।
কোনো প্লাস্টিক ইন্ডাস্ট্রির মালিকের স্বপ্নে দেখা হাসপাতালে থাকার আশায় না। রাষ্ট্রের চিকিৎসা সেবা কোথায় ???
রেষ্টুরেন্টে ১০০০ টাকার বিলে ১৫% ভ্যাট দিয়েছি আলি বাবা গ্রুপের সাহায্যের টেষ্ট কিটের আশায় না। রাষ্ট্রের টেষ্ট কিট কোথায় ???
দেশে সর্দি-জ্বরে হঠাৎ করে এতো মানুষ মারা যাচ্ছে কেনো?
এর উত্তর কার কাছে পাবো???
সরকার দিবে না প্রতিদিন নতুন নতুন শাড়ী পরে সংবাদ সম্মেলনের নামে ফ্যাশন শো করতে আসা হারামজাদি (মিরজাদী) দিবে?
অলি-গলির ছোট ছোট দোকান গুলি বছরে গড়ে ১৪ হাজার টাকা ভ্যাট দিয়ে আসছে শরীর খারাপ করলে আপনার হটলাইন নাম্বারে কল করে ঝাড়ি খাবার জন্য না।
পদ্মা সেতু, মেট্রোরেল আর তলদেশে টানেল যদি হয় রাষ্ট্রের উন্নয়ন তবে আসেন আজকে গাউনের পরিবর্তে পদ্মা সেতু গাঁয়ে দেই, টেষ্ট কিট হিসেবে মেট্রোরেল ব্যবহার করি এবং চলেন সবাই মিলে টানেলে গিয়ে শুয়ে থাকি অন্ততঃ গ্লাভস মাস্ক আইসোলেশনের টেনশন থেকে মুক্তি পাওয়া যাবে।
মনে মনে অনেক দূর চলে গিয়েছি
প্যারিস, সিঙ্গাপুর, লসএঞ্জেলস।
লেখক,
অধ্যাপক আনু মোহাম্মদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
