বিমান বয়কট করার আহবান প্রবাসী নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি যুক্তরাজ্যের
প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বাংলাদেশ বিমানের লন্ডন টু সিলেট সরাসরি ফ্লাইট বাতিলের প্রতিবাদে নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে কমিটির আহ্বায়ক বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিতে্বও মাওলানা নোমান হামিদীর পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও বাংলা পোস্টের সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা ও হিলসাইড ট্যাভেলস এর সত্তাধিকারী জনাব হেলাল খান, কমিউনিটি নেতা প্রাবন্ধিক আবু সুফিয়ান চৌধুরী, কমিউনিটি নেতা আফসর মোহাম্মদ ছোট মিয়া, সাংবাদিক জামাল খান, সাংবাদিক জাকির হোসেন কয়েছ কমিউনিটি নেতা ফেরদৌস আলম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শাহ নুর মিয়া, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা শামসুল আলম কিয়ামপুরী, হাফিজ শহির উদ্দিন, আলহাজ্ব শাহজাহান সিরাজ, আলহাজ্ব বুলু মিয়া প্রমুখ।
