লন্ডন ফেরত চিকিৎসাধীন সেই মহিলা করোনা মুক্ত


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক ::  শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়। যুক্তরাজ্য ফেরত সেই মহিলার রিপোর্ট এসেছে নেগেটিভ। অর্থাৎ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হননি ।

রবিবার রাতে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

গত সপ্তাহে যুক্তরাজ্য ফেরত এই মহিলা জ্বর, সর্দিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হন। মহিলার রক্ত ঢাকায় পাঠানো হয়েছিল তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি-না।

আজ রবিবার তার রিপোর্ট ই-মেইলে এসেছে। এতে ফলাফল নেগেটিভ এসেছে। সুতরাং এই মহিলার শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি। এটি সিলেটবাসীর জন্য সু-খবর।

উল্লেখ্য, রবিবার সিলেটে করোনা সন্দেহে চিকিৎসাধীন আরেক যুক্তরাজ্য প্রবাসী নারী মারা গেছেন।

তাকে দুপুরে নগরীর মানিক পীর গোরস্থানে দাফন করা হয়েছে। মারা যাওয়ার পর এই নারী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না সেটি পরীক্ষার জন্য তার রক্তের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, ৪৮ ঘন্টার পর রিপোর্ট পাওয়া যাবে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *