হাত সাফাইয়ের কাজটা ওরা
খুব ভালোই করতে পারে,
সবার চোখে ছড়িয়ে ধুলো
আপন পকেট ভরতে পারে।
লোক দেখানো ত্রাণ বিতরণ
নেতা-পাতি চুক্তি করে,
লুট করে নেয় ভাগের খাবার
নানান ছলা যুক্তি করে।
ত্রাণের নামে ফটোসেশন
আমজনতা বলছে বেশ,
নেতার ঘরে চালের চালান
চোরের বাজার চলছে বেশ।
চোরের ঘরে চাল পাওয়া যায়
লুকোয় চোরা কারবারি,
আটক আটক এমন নাটক
দেখছি ঘটে বারবারই।
১৩/০৪/২০
ম্যানচেস্টার
ইউকে
