“সম্পাদকের মনোযোগ দৃষ্টি ” – এম এ গফফার


আমাদের জনপ্রিয় অনলাইন পত্রিকার সম্মানিত লেখক লেখিকাদের প্রতি আমার বিশেষ অনুরোধ ও বিনীত আবেদনঃ লেখার সংক্ষিপ্ততা জনপ্রচার মাধ্যমে জনপ্রিয় পত্রিকা প্রবাস বার্তায় বিভিন্ন লেখক লেখিকাদের লেখা পাঠ করে পাঠক পাঠিকা অনেক অজানা বিষয়াদি জেনে উপকৃত হন। সে জন্য আপনাদেরকে আমার মনের অনুভূতি থেকে জানাই সফলতার অভিন্দন।

প্রবাস বার্তায় গল্প,কবিতা,প্রবন্ধ, সাময়িক লেখা দেশে ঘটে যাওয়া অনেক বিষয় পাঠকের দৃষ্টিতে উপহার দিয়ে আপনাদের অভিজ্ঞতা ও প্রতিভা প্রকাশ করেন।সে জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

আমার লেখার সংক্ষিপ্ততায় লিখতে হল ঃ- কর্তব্য কাজের সময় এবং নদীর স্রোতধারা কারো জন্যে অপেক্ষা করে না।জীবনের গতি ও আমাদের মধ্যে সীমাবদ্ধ। কর্মজীবি,কর্মব্যস্ত মানুষের এ সীমাবদ্ধতার মধ্যেই জীবন জীবিকার গতি অতিবাহিত করতে হয়।

সময়ের সীমাবদ্ধতায় দীঘায়ূ লেখা যদি অধ্যায়ন না করা হয়।তবে সে লেখা মূল্যহীন।

এই প্রবাস বার্তায় আমাদের পাঠানো গল্প, কবিতা,প্রবন্ধ, সাময়িক লেখা দেশ,বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন অজানা বিষয়াদি আলোচ্য মূল বিষয় বস্তু সংক্ষিপ্ত আকারে লিখে প্রকাশ করলে পাঠক পাঠিকাদের দৃষ্টি গোছর করতে সুবিধা হবে এবং সীমিত সময়ের মাঝে সম্পুর্ণ লেখা পাঠ করতে ও সুবিধা হবে।

তাই পাঠকের সময়ের সুবিধার্থে আপনাদের লেখা সংক্ষিপ্ত আকারে লিখে প্রকাশ করলে প্রবাস বার্তার জনপ্রিয় পাঠক পাঠিকা উপকৃত হবেন বলেন আমি আশাবাদী।

এম.এ.গফফার
১৫/০৫/২০২০

মতামত লেখকের নিজস্ব


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *