প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম লন্ডন প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ :: সামাজিক সংঘটন সার্বভৌমত্ব রক্ষা পরিষদ(সরপ)এর যুক্তরাজ্য শাখা গঠনের লক্ষে পূর্ব লন্ডনস্থ ক্লাসিক ক্যাফেতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে স্বরূপ এর যুক্তরাজ্য শাখার ১২ সদস্য আংশিক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আংশিক কমিটির পদাসীন হলেন সভাপতি মাসুদ রানা,সিঃ সহ সভাপতি সোনিয়া তাসলিম,সহ সভাপতি আহমেদ নুরুল পাশা, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রাজ,সাবাহ হাসান মিশু,সাংগঠনিক সম্পাদক পিনাক রহমান,সহ সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া প্রচার সম্পাদক মো:মাছুদুজজামান,সদস্য নাসরিন হাসান,নুরুল আলী রিপন,মোহাম্মদ হেলাল।
সভায় সিদ্ধান্ত হয় যে,পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে এবং উক্ত সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আগ্রহীদের যথা শিগ্রই দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়।
