সিলেট শহরে বেপরোয়া ট্রাক কেড়ে নিলো ২ জনের প্রাণ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেট নগরীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিয়েছে দুজনের প্রাণ। সোমবার রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন। নিহত দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ফাজিলচিশত পয়েন্টে এইটি পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যান।

সিলেট নগরীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিলো ২ জনের প্রাণ

এদিকে এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। গাড়ি ভাঙচুর করছেন তারা। দুটি ট্রাকেও আগুন দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শত শত মানুষ রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, আমি এইমাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাক চাপায় দুজন মারা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাংচুর করছে। পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে।:

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *