সিসিকের বর্জ্য ও ব্যবস্থাপনা কর্মীদের ছুটি বাতিল


প্রবাসবার্তা২৪ ডটকম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীমশা নিয়ন্ত্রণে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্যও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এক জরুরী সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে ওই সংবাদসম্মেলন করেন সিসিক মেয়র আরিফ

সংবাদ সম্মেলনে মেয়র বলেন, বাসাবাড়ির বাইরের মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন সব ধরণের  চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা তিন দিনের বেশি জমে থাকা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাইএডিস মশার বংশ বিস্তারের  উৎসগুলো নষ্ট করেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্ত থাকা যাবে। মেয়র বলেন, সিসিক মশকনিধন কর্মীরা ঘরের বাইরে খোলা জায়গায় এই উৎসগুলো ধ্বংস করতে নিয়মিত কাজকরছে। তবে বাসার ভেতরে এবং আশ পাশের এডিস মশা নিয়ন্ত্রণে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। প্রতিটিবাসায় বসবাসকারীকে উদ্যোগী হয়ে এডিস মশার উৎস নির্মূল করতে হবে। এছাড়া কোনোভাবেই বাসা-বাড়িরআঙ্গিনা অপরিষ্কার রাখা যাবে না। বাসা-বাড়ির আঙ্গিনা পরিস্কার না রাখলে জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান মেয়র।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজওয়ান আহমদ, রেজাউল হাসান কয়েছ লোদী, শান্তুনু দত্ত সন্তু, প্যানেল মেয়র-৩ এবিএমজিল রহমান উজ্জল, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, অ্যাডভোকট সালেহ আহমদ সেলিম, সওকত আমীন তৌহিদ,প্র্রধান স্বাস্থ্য কর্মকর্তা  ডাঃ জাহিদুল ইসলাম সুম, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রুহুলআলম।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *