সিসিকের ৬০ ভাগ ট্যাক্স এখনও পাওনা —-মেয়র আরিফ


প্রবাসবার্তা২৪ ডটকম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীবলেছেন, আয়কর ব্যক্তি ও পরিবারকে সুরক্ষা দিতে পারে। আয়কর সনদ সর্বক্ষেত্রে প্রযোজ্য। তিনি বলেন, আয়করদেওয়ার অর্থ এই নয় যে, আপনার ওপর আয়করের বুঝা বেড়ে যাবে। আয়কর দিয়ে দেশকে উন্নতির দিকে নিয়েযেতে হবে।

নিজেকে সরকারের একজন ‘ট্যাক্স কালেক্টর’ দাবি করে সিসিক মেয়র বলেন, এখনও সিসিকের ৬০ ভাগ ট্যাক্সপাওনা রয়েছে। অনেকে ১৬ বছর ধরেও ট্যাক্স দেয় না। এটা সহজীকরণ প্রক্রিয়ায় আদায় করতে চেষ্টা চালিয়েযাচ্ছি। অন্য অঞ্চলের তুলনায় সিলেটের প্রেক্ষাপট ভিন্ন। এখানে  লোকজনকে বুঝিয়ে বললে সহজে করদাতাবাড়াতে পারবেন। এখন পুরুষ থেকে নারীরা অধিক সচেতন। তাই কর আদায়ে ডোর টু ডোর গিয়ে নারীদের উদ্যোগীকরতে হবে। নারীদের বুঝাতে পারলে তারাই পরিবার প্রধানকে বুঝাতে সক্ষম হবেন।

সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮, ৯ ও ১০ নং ওয়ার্ডে আয়কর জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিরবক্তব্যে তিনি বুধবার এ কথা বলেন।

তিনি বলেন, সহজে কর আদায় করতে হলে মানুষের মধ্যে থেকে ভীতি কাটাতে হবে। আয়কর বিষয়ে এখনওমানুষের মধ্যে পুরোনো সেই ভীতির ভ্রান্ত ধারণা বিরাজমান রয়েছে।

সিসিক মেয়র বলেন, সিলেটে শতকরা ৭০ ভাগ বাড়িঘর প্রবাসীদের টাকায় নির্মিত। তারা কষ্টার্জিত অর্থ দেশেপাঠান। প্রবাসীদের রেমিটেন্সের টাকা দেশের ব্যবসা-বাণিজ্যে ব্যবহৃত হয়ে আসছে। তাই প্রবাসীদের আইনগতভাবেকিভাবে সহায়তা করা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট কর অঞ্চলের করকমিশনার রনজীত কুমার সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিসিকের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান, ৮নং ওয়ার্ডেরকাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ১০নং ওয়ার্ড কাউন্সিল তারেকউদ্দিন তাজ, আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধরভুলা, সাংবাদিক আফতাব চৌধুরী প্রমুখ।

সহকারি কর কমিশনার মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন, সিলেট কর অঞ্চলের যুগ্মকর কমিশনার পঙ্কজ লাল সরকার।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *