সুনামগঞ্জে জুয়া খেলার দায়ে তহশিলদারসহ ৪ জনের কারাদণ্ড


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম সুনামগঞ্জ প্রতিনিধি শাহজাহান চৌধুরী  :: সুনামগঞ্জ অফিসার্স ক্লাবে মধ্য রাতর জুয়া খেলার দায়ে এক ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদাল)সহ চার জনকে এক মাস করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা (তহশিলদার) নিখিল চন্দ্র পুরকায়স্থ(৪৬), সুনামগঞ্জ বিসিকের এক্সটেনশন কর্মকর্তা আব্দুল কাসেম(৪৭), ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর মো. নূরুল ইসলাম তালুকদার(৪৫) ও সুনামগঞ্জ সাব- রেজিস্ট্রারি অফিসের দলিল লেখক শ্যামল দাস (৪৮)।

বৃহস্পতিবার পুলিশ তাদের কারাগারে পাঠিয়েছে। এর বুধবার দিনগত রাত সোয়া দুইটার দিকে তাদের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারতক মো. সম্রাট হোসেন।

কারাদণ্ডপ্রাপ্ত তহশিলদার নিখিল চন্দ্র পুরকায়স্থ সুনামগঞ্জ শহরের নতুনপাড়া নিলয়-১৬৫ আ/এ’র নলিনী কান্ত পুরকায়স্থের ছেলে, সুনামগঞ্জ বিসিকের এক্সটেনশন কর্মকর্তা আব্দুল কাসেম সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আবু তাহের মাস্টারের ছেলে, ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর মো. নূরুল ইসলাম তালুকদার ঝালকাটি জেলার নলসিটি উপজেলার নলসিটি গ্রামের আহাম্মদ হোসেন তালুকদারের ছেলে ও সুনামগঞ্জ সাব- রেজিস্ট্রারি অফিসের দলিল লেখক শ্যামল দাস সুনামগঞ্জ সদর উপজেলার পৈন্দা গ্রামের মৃত- সরেন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিনগত রাত দেড় টার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসমলামের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার মো. সম্রাট হোসেন সুনামগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ নিয়ে সুনামগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র উকিলপাড়া পয়েন্টে অবস্থিত
অফিসার্স ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার বোর্ডে থাকা চার হাজার একশত টাকাসহ নগদ ত্রিশ হাজার বাহাত্তর টাকা, জুয়ার কার্ড, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, শরীর উত্তেজক পানিয়ের বোতল, ম্যাচ এবং অন্যান্য সামগ্রীসহ তহশিলদার) নিখিল চন্দ্র পুরকায়স্থ, সুনামগঞ্জ বিসিকের এক্সটেনশন কর্মকর্তা আব্দুল কাসেম, ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর মো. নূরুল ইসলাম তালুকদার( ও সুনামগঞ্জ সাব- রেজিস্ট্রারি অফিসের দলিল লেখক শ্যামল দাসকে আটক করে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাত সোয়া দুইটার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক মো. স¤্রাট হোসেন সাক্ষ্য প্রমান শেষে আটককৃত প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম জানান পরিবর্তন ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এক দল পুলিশ নিয়ে সুনামগঞ্জ অফিসার্স ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি অপারেশন মোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারাদ- প্রাপ্ত চারজনকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *