সৌদি সরকারের প্রতিক্রিয়ায় রাজপরিবারের দোষী মনোভাবের পরিচয় পাওয়া যায়

125390

অনন্য! অবিশ্বাস্য! জঘন্য! নাটকীয়! হৃদয়বিদারক! বর্বরোচিত! অকল্পনীয়! জটিল! অনুভূতিহীন! শয়তানের কাজ! স্বেচ্ছা নির্বাসিত ওয়াশিংটন পোস্টের কলাম লেখক সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড সম্পর্কে যে কারো মনেই উপরোক্ত অভিধাগুলো ছাড়াও এ হত্যাকাণ্ডকে ব্যাখ্যা করার জন্য আরো অনেক কিছু আসবে কিন্তু তা স্বত্বেও শব্দের গাঁথুনি শেষ হবে না।

এ হত্যাকাণ্ড সম্পর্কে সৌদি আরবের অস্বীকার করা থেকে শুরু করে আন্তর্জাতিক চাপের মুখে স্বীকার করা পর্যন্ত সকল বিষয় খাসোগি হত্যাকাণ্ডের নাটকীয়তার দিকেই ইঙ্গিত করে।

খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি সরকারের যে সব প্রতিক্রিয়া আমরা জেনেছি তাতে করে সৌদি রাজপরিবারের নেতৃত্বের অযোগ্যতা এবং দোষী মনোভাবের পরিচয় পাওয়া যায়। খাসোগি সৌদি স্বৈরশাসকদের অন্যতম সমালোচক ছিল যিনি অত্যাচারের ভয়ে স্বেচ্ছায় নির্বাসিত হয়েছিলেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *