প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ৫০ শয্যা বা তার উপরে এমন কোন হাসপাতাল যদি করোনা কিংবা নন-করোনা কোন রোগীকে চিকিৎসা সেবা দিতে অপরাগতা প্রকাশ করে তবে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে।
তিনি বলেন, চিকিৎসা সেবা না পাওয়াটা অত্যন্ত অমানবিক। আর এই ইস্যু নিয়ে রাজনীতি করারও কোন অবকাশ নেই।
রবিবার (৭ জুন) দৈনিকসিলেটের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেটে বিনা চিকিৎসায় মারা যাবার খবরটি জানা মাত্র পদক্ষেপ গ্রহন করেছি। এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশা করছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান না বাংলাদেশে কেউ না খেয়ে মারা যাক কিংবা বিনা চিকিৎসায় মারা যাক। সুতরাং চিকিৎসা সেবার ক্ষেত্রে কোন অনিয়ম সরকার বরদাস্ত করা হবে না।
