হৃদয়খানী তবুও – এম এ ইউসুফ


সময়ের পথ বেয়ে ক্লান্ত পথিক
জীবনভারে কত যেনো
অসহায়
অসহ্য লাগছে
চারদিকে যেনো নিষ্ঠুর স্বার্থপরতা
তবু্ও থেকে যায় কিছু নির্ভরতা
একান্ত নিভৃতে – কাছে দূরে, যে থাকে, সে থাকে!

পদযুগল ব্যর্থ আর পারে না বয়ে নিতে
দৃষ্টিশক্তি হারিয়ে গেছে কালের স্রোতে
শ্রবণের নেই সামর্থ্য প্রিয় কথা শুনতে
দুটি হাত শক্তিহীন পারে না জড়াতে বুকে বাহুডোরে।

স্মৃতিভরা হৃদয়খানী তবুও
খুঁজে ফেরে
আলো আঁধারের যত ছোঁয়া যাপিত জীবনে।

(সংরক্ষিত। কাব্যগ্রন্থ ‘ফেরারী মন’ থেকে)।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *