৮ লক্ষ টাকা ব্যয়ে দৌলত পুর মাদ্রাসার গেটের কাজ সমাপ্তির পথে


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেটর বিশ্বনাথ উপজেলার দৌলতপুর নিবাসী লন্ডন প্রবাসী বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী মোঃ জমির আলী সাহেবের অর্থায়নে প্রায় ৮,০০০০০(আট লক্ষ) টাকা ব্যয়ে “দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা”, দৌলতপুর-৩১৩২, বিশ্বনাথ, সিলেট -এর মেইন গেইটের চলমান নির্মাণ কাজের অনেকাংশই দৃশ্যমান হয়েছে।

যেভাবে দ্রুত গতিতে কাজ চলছে, তা চলমান থাকলে খুব শীঘ্রই কাজ সমাপ্ত হবে বলে উদ্দোগতারা আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, জনাব হাজী মোঃ জমির আলী সাহেব ইতোপূর্বে মাদ্রাসার দক্ষিণপার্শ্বের রাস্তা সংলগ্ন অতি মূল্যবান ১৬ শতাংশ জমি অত্র মাদ্রাসায় দান করেছেন এবং এই জমির উপরই গেইট নির্মিত হচ্ছে।

এলাকাবাসী জনাব হাজী মোঃ জমির আলী সাহেবের এই সদকায়ে জারিয়াহ দানকে কবুল করে দো-জাহানে উত্তম জাযা দান করার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করার জন্য সকলের প্রতি আহবান জানান । এলাকাবাসী জমির আলী সাহেবের এই মহতী উদ্যোগকে স্বাগত ও তার দানের প্রতি কৃতজ্ঞতা জানান।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *