অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ পেলেন মুঞ্জেরিন শহিদ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বিশ্বসেরা বিদ্যায়তন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুঞ্জেরিন শহিদ।

তিনি টেন মিনিট স্কুলের বর্তমানে অনলাইন জগতে একজন বিখ্যাত ইংরেজি শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

গতকাল সোমবার রাতে তিনি তার ফেসবুক পেইজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শেভেনিং স্কলারশিপ এর আওতায় তিনি এ মাস্টার্স সম্পন্ন করবেন।

ফেসবুকে স্ট্যাটাসে মুনজেরিন বলেছেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমার আাবেদন গ্রহণ করা হয়েছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, আমি বিশ্বের অন্যতম সেরা এবং প্রাচীনতম প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাব ফলিত ভাষাবিজ্ঞান এবং দ্বিতীয় ভাষা অর্জনে আমার দ্বিতীয় মাস্টার্স করার জন্য।’

তিনি বলেন, ‘এটা এখনও অবাস্তব মনে হচ্ছে। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, যারা আমাকে ইংরেজি শেখা এবং শেখানোর এই যাত্রায় অপরিমেয় উদারতা ও ভালোবাসা দেখিয়েছেন।’

মুনজেরিন বলেন, ‘আশা করি এই ডিগ্রি নিয়ে, ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে আরো অনেক কিছু শিখতে পারবো, যাতে করে ফিরে এসে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের আরও সাহায্য করতে পারি।’

‘এখন অক্সফোর্ড আমাকে ঘরে বসে অনলাইনে সেমিস্টারগুলো করতে না বললেই হয়’।

মুনজেরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করছেন। তার ভিডিও লেকচার প্রায় দুই কোটি ৩০ লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছেছে। এছাড়া মুনজেরিনের আইইএলটিএস স্কোর আট দশমিক পাঁচ। তিনি এখন টেন মিনিট স্কুলের হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *