সূর্য তার ঘুমন্ত চোখ মেলে শুরু
করেছে প্রভাত,
কেটেছে ঘোর অন্ধকার রাত।
হচ্ছে বিষাদে ঘেরা অন্ধকার রাতের অবসান
সদ্য জাগা সোনালী সূর্য হেসে হেসে
দিচ্ছে নতুন আরেকটা দিনের আহবান।
কিচিরমিচির শব্দে পাখিরা গাইছে ঘুম ভাঙ্গানোর গান
স্নিগ্ধ শীতল ঝিরঝির সকালের বাতাসে জুড়াইয়া গেল মন প্রাণ।
ঘুমন্ত সমুদ্রও ধীরে ধীরে মেলছে তাঁর চোখের পাতা।
এখনই একরাশ ঢেউ এসে,
ভাসিয়ে নিয়ে যাবে ঘুম হীন রাতের
চাপা যতো ব্যথা।
নির্ঘুম রাতের অবসান করে জেগে উঠেছে প্রকৃতি
ঘুর অন্ধকার রাত আসবেই জীবনে
এটাই তো নিয়তি!
অন্ধকার রাত কে পরাজিত করে সূর্য আলোকে করেছে জয়।
সেই ভাবে জীবনের যুদ্ধে হবে জয়ী রেখনা মনে কোনো সংশয়।
দৃঢ় মনোবল আর আত্মবিশ্বাসেই
হবে অন্ধকার রাতের সমাপ্তি।
রাতের পরেই আলোকিত দিন আসবে এটাই তো নিয়ম প্রকৃতির।
